পঞ্চম শ্রেণি

দোয়েল পাখি | রচনা | বাংলাদেশের জাতীয় পাখি

Please log in or register to do it.

বাংলাদেশের জাতীয় পাখি
শি.স.প. ১৭: সেট কোড-২১৬, ২১৯, ২২৭/
অথবা, দোয়েল পাখি
ও রচনা সংকেত: ভূমিকা আকৃতি খাবার বাসস্থান প্রকৃতি বিশেষত্ব কেন জাতীয় পাখি উপসংহার।
ভূমিকা:
“যেথায় কোকিল ডাকে কুছু
দোয়েল ডাকে মুন্নু মুহ
নদী যেথায় ছুটে চলে
আপন ঠিকানায়
একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গাঁয়।”
প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশ অসংখ্য পাখির সমারোহে সমৃদ্ধ একটি দেশ। দোয়েল বাংলাদেশের অতি পরিচিত একটি পাখি। দোয়েল বাংলাদেশে গানের পাখি হিসাবেও পরিচিত।
আকৃতি: আকৃতির দিক থেকে দোয়েল একটি ছোট পাখি। এরা সাধারণত পাঁচ-ছয় ইঞ্চি লম্বা হয়। স্ত্রী ও পুরুষ দোয়েল রং, আকার ও চেহারায় আলাদা হয়। পুরুষ দোয়েলের মাথা, ঘাড়, গলা, বুক ও পিঠের পালক চকচকে নীলাভ কালো। নিচের বাকি অংশের পালক সাদা। এদের ডানা কালচে বাদামি রঙের, তার মাঝে পিঠ ঘেঁষে সাদা ছোপ আর টানা দাগ। লেজে মাঝের দুটি পালক কালো, আর বাকি অংশের পালক সাদা। এদের চোখ ও ঠোঁট কালো এবং পা গাঢ় সিসা রঙের। স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর। দোয়েল সব
সময়ই তার লেজ উঁচু করে রাখে।
খাবার: পোকামাকড় দোয়েলের প্রধান খাদ্য। আকারে ছোট বলে এদের বেশি খাবারের প্রয়োজন হয় না। দোয়েল শস্যকণাও খেয়ে থাকে। এদের শিমুল ফুলের মধু খেতেও দেখা যায়।
বাসস্থান: দোয়েল ঝোপঝাড়ে একাকী বা জোড়াসহ বাসা বেঁধে বাস করে। এরা মানুষের ঘর-বাড়ির দেয়াল কিংবা গাছের কোটরেও ব্যাল বাঁধে। এরা একবারে ৩ থেকে ৭টি ডিম পাড়ে। ডিমের রং সাদাও নীলচে হয়ে থাকে। দোয়েল গাছের ডালে বাসা বাঁধতে পারে না। এরা খড়কুটো বা শুকনো ঘাস জমা করে বাসা তৈরি করে।
প্রকৃতি: দোয়েল চঞ্চল ও অস্থির প্রকৃতির পাখি। নাচের ঢঙে এর লাফিয়ে চলে। মাটি থেকে ১০ ফুট উচ্চতার ভেতরে এরা অল্প দূরত্বে উড়ে চলে। এদের দীর্ঘক্ষণ শূন্যে উড়তে দেখা যায় না।
বিশেষত্ব দোয়েল আমাদের একান্তই প্রকৃতির গানের পাখি। এই পাখিটি সুন্দর সুরে গান করে এবং আস্তে আস্তে শিস দেয়। বসন্তকালে এদের নাচে ও গানে মন ভরে ওঠে। দোয়েলের বিশেষত সুরে ও সংগীতে। দোয়েল সারাদিন এমনকি সন্ধ্যার পরও গান গায়।
কেন জাতীয় পাখি: বাংলার প্রকৃতির সঙ্গে দোয়েলের রূপ, রং, স্বভাব গান মিশে আছে। দোয়েল বাংলাদেশের সুজলা-সুফলা-শস্য-শ্যামল প্রকৃতির সঙ্গে মিশে আছে বলেই জাতীয় পাখির মর্যাদা পেয়েছে।
উপসংহার: বাংলাদেশের সর্বত্রই দোয়েল পাখি দেখা যায়। দোয়েল তথা সব পাখির জন্ম, বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।

বাংলাদেশের জাতীয় পশু | রয়্যাল বেঙ্গল টাইগার | রচনা
জাতীয় মাছ ইলিশ | তোমার প্রিয় মাছ | রচনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *